নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাপপুর গ্রামের জামালের ছেলে ডা:এনামুল হুজুরের স্ত্রী কে জড়িয়ে একই পাড়ার এক যুবকের সাথে কুৎসা রটায় এলাকার বেশ কয়েকজন বখাটে।বিষয়টি এক কান দুকান করে পুরো ইউনিয়ন পার করে কার্পাসডাঙ্গা ইউনিয়নেও ছড়িয়ে পড়ে।লোক লজ্জার ভয়ে এমন মিথ্যা অপবাদ নিয়ে ডা :এনামুল হুজুর ও তার স্ত্রী বাড়ি থেকে অনত্র সড়ে যায়।গতকাল ডা :এনামুল হুজুরের সাথে কথা বললে তিনি জানান এমন মিথ্যা অপবাদ নিয়ে বিপাকে আছি।স্থানীয় মাতব্বরাদের জানালে তারা মানহানীর মামলা করার পরামর্শ দেন।কুৎসা রটানো বখাটেদের আটক করতে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী সহ সচেতন মহল।যাতে করে আর কোন ভালো মেয়ের গায়ে এমন কলঙ্কের দাগ না লাগে।