নিজস্ব প্রতিবেকঃ চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার সীমান্ত এলাকার নতুন পাড়া এলাকায় থেকে বৃহস্পতিবার বিকালে বিজিবির অভিযানে ২শ ১৭বোতল মদ-ফেনসিডিল উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা। খালিশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবির) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন বৃহস্পতিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে খালিশপুর ব্যাটালিয়ন ৫৮ এর অধীনস্থ নতুনপাড়া বিওপির গটহার্ড টিমের সদস্যরা বৃহস্পতিবার বিকাল সোয়া ৪ টার দিকে জীবননগর উপজেলার নতুনপাড়া আম বাগানের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২শ ১৬ বোতল ফেন্সিডিল ও ১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।তিনি আরো জানান এঘটনায় কোনো মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।