নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী থেকে অজ্ঞাত (৬০) বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজবুধবার দুপুর ১
টার দিকে উপজেলার পীরপুরকুল্লা গ্রামের সোনাডাঙ্গা মাঠ মরদেহ উদ্ধার করা হয়।
দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এখন পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি। বিভিন্ন সামাজিক য়োগাযোগ মাধ্যমে তার মরদেহের ছবি পোস্ট করা হয়েছে। তিনি আরও জানান, মৃত ব্যক্তি যদি বাংলাদেশের নাগরিক হয়
তাহলে আগামীকালের মধ্যে তার পরিচয় সনাক্ত করা সম্ভব হবে। কোন পরিচয় পাওয়া না গেলে বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে গ্রামের কৃষকরা মাঠে কৃষি কাজ করতে গিয়ে ভারত সীমান্ত সংলগ্ন সোনাডাঙ্গা মাঠে বাসের মাচার উপর বৃদ্ধর মরদেহ দেখে দামুড়হুদা মডেল থানা পুলিশের খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে
থ্রী-কোয়াটার প্যান্ট ও সাদা কালো চেক হাফসার্ট পরিহিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।