খুলনায় করোনাকালীন লকডাউনে আড়াইশ’ কর্মহীন, দুস্থ, অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারকে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়েছে।
বুধবার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে এ উপহার প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে আয়োজিত শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে বটিয়াঘাটার উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী এবং উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান। এ সময় প্রত্যেক পরিবারকে ১ হাজার করে টাকা দেওয়া হয়।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। খুলনা জেলার ৬৮টি ইউনিয়নের প্রায় ১৭ হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হবে