আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসের অবসর প্রাপ্ত প্রধান সহকারী ও আলোকিত ৭১ বন্ধু সংগঠনের অন্যতম সদস্য ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টুর ফুফাতো ভাইরা আলমডাঙ্গা কোর্টপাড়ার আলহাজ্ব গোলাম ইয়া হিয়া (লেবু) গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সনো টাওয়ারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন ” আলোকিত ৭১ বন্ধু সংগঠনের” সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, সাংগঠনিক সম্পাদক ডাক্তার আলী আকবর আকু, প্রচার সম্পাদক ও প্রেস ক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টুসহ কমিটির সকল সদস্য বৃন্দ।মরহুম গোলাম ইয়াহিয়া কালিদাশপুর গ্রামের মৃত মান্দার আলীর ছেলে।গতকাল বেলা ২ টার দিকে আলমডাঙ্গা দারুস সালাম কবরস্থান ঈদগা ময়দানে মরহুমের নামাজের জানাযা অনুষ্টিত হয়।জানাযায় অংশ নেন,আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন,আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাসান কাদির গনু,সাবেক পৌর মেয়র আলহাজ্ব মীর মহিউদ্দিন,সাবেক পৌর মেয়র আলোকিত বন্ধু সংগঠনের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী,সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা সেলিম উদ্দিন ,আলহাজ্ব আহম্মদ আলী,আলহাজ্ব শামসুল হক টুকু,প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু,সাবেক আবাসিক প্রকৌশলী গোলাম নবী,ডাঃ আলী আকবার আকু প্রমুখ।জানাযা পড়ান মওঃ জুলফিকার আলী।মৃত্যুকালে স্ত্রী,২ ছেলে,আত্নীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।