নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা মাঝেরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। জেলা ডিবি পুলিশ সুত্রে জানা গেছে গতকাল সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা মাঝেরপাড়া গ্রামের হারুনুর রশিদের ছেলে লিটন মিয়াকে বস্তা ভর্তি ফেন্সিডিল পাচারের সময় হাতেনাতে আটক করে জেলা ডিবি পুলিশের একটি অভিযানিক দল। পরবর্তীতে তাকে আটক করে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের শাখায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশী জিজ্ঞাসাবাদ করার পর বেরিয়ে আসে মাদক পাচারের নতুন সব তথ্য। ডিবি পুলিশ তদন্তের গোপনীয়তার স্বার্থে বিস্তারিত তথ্য সংবাদিকদের জানাতে পারেননি।