themesbaz_sky_19
ঘোষনা :
জাগোদেশ২৪ ডটকমে আপনাকে স্বাগতম , সর্বশেষ সংবাদ জানতে জাগোদেশ২৪ ডটকমের সাথে থাকুন । জাগোদেশ২৪ডটকমের জন্য  সকল জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।  আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ১কপি ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ ই-মেইল পাঠাতে পারেন। ই-মেইল:
পুরাতন খবর খুজছেন ?

বাগেরহাটে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯
  • ২২ বার নিউজটি পড়া হয়েছে

জোবায়ের ফরাজী,বাগেরহাট প্রতিনিধিঃ কণ্যা শিশুর অগ্রযাত্রা,দেশের জন্য নতুন মাত্রা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অনান্য স্থানের ন্যায় বাগেরহাটেও নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় কন্য শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অভিদপ্তর এর যৌথ আয়োজনে এবং বঙ্গবন্ধু মহিলা সমিতি,উদয়ন বাংলাদেশ,জুঁই মহিলা সমিতি,ব্যুরো বাংলাদেশ সহ অনান্য বেসরকারী সংস্থার সহযোগীতায় সোমবার(৩০ সেপ্টেম্বর) সকালে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট আদর্শ মাধ্যমিক বিদ্যলয়ের সামনে দিয়ে র্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়।

পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়,বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশীদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাট-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।এছাড়াও অনান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন,অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শরিফা খানম। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা হেনা প্রমুখ।
বক্তারা বলেন, কন্যা সন্তান বোঝা নয় বরং দেশের সম্পদ।একটি দেশের অগ্রগতি নির্ভর করে সর্বেক্ষেত্রে নারীদের অধিকার নিশ্চিতকরনের উপর।তাই কন্যাদের অধিকার সম্পর্কে সচেতন হবার প্রতি এবং তাদের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য অভিভাবকদেরকে আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2020 jagodesh24.com
Design & Developed BY Anamul Rasel