নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে আশরাফের বাড়ি থেকে চোরাই গরু উদ্ধারের ঘটনা ঘটেছে।জানা গেছে গতকাল উপজেলার জুড়ানপুর গ্রামের পশ্চিম পাড়ার মাহাতাব মল্লিকের ছেলে রহমানের একটি ষাঁড় গরু গত শনিবার রাতে চুরি করে নিয়ে যায় চোরচক্র।পরে গরুর মালিক টের পেয়ে তার পরিবারের লোকজন গরু উদ্ধারে মাঠে নেমে পড়ে।গরু পায়ের চিহ্ন ধরে এসে বাঘাডাঙ্গার আশরাফের বাড়ি থেকে চোরাই গরু উদ্ধার করে।আশরাফ জানান সকালে গরুটি আমার বাগানে চড়তে দেখে আমি ধরে বাড়িতে বেঁধে রাখি ও স্থানীয় মেম্বর মন্টুকে অবহিত করি।মন্টু মেম্বরও আশরাফের কথার সত্যতা স্বীকার করেন।পরে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই সাইফুল গরু উদ্ধার করে প্রকৃত মালিক তদন্ত করে তার হাতে তুলে দেন।এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান বিষয়টি নিয়ে তদন্ত চলছে চোরচক্রের সদস্য ও আশ্রয়দাতা যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে