ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী মাঠের পাশে নলকূপের গোড়া থেকে গত ৫ দিন ধরে রহস্যজনক গ্যাস বুদবুদ উঠছে।
অনেকে একে প্রাকৃতিক গ্যাস বলে আখ্যায়িত করছেন। জানা যায়, গত ৫ দিন আগে সাদমান এগ্রো ফুড লিমিটেড কারখানা কর্তৃপক্ষ একটি টিউবওয়েল বসানোর উদ্যোগ নেয়। ২৩০ ফুট গভীরে পাইপ দিয়ে পানির তোলার চেষ্টা করলে পানির সঙ্গে গ্যাস জাতীয় বুদবুদ বের হতে শুরু করে। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে। এই বুদবুদ দেখতে প্রতিদিন শতশত উৎসুক মানুষ ভিড় করছে।

এলাকাবাসী জানায়, প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাস। তবে আগুন জালানোর চেষ্টা করলে আমরা ব্যর্থ হই। নলকূপের পাশে কোয়ার্টারে কাজ করা এক নির্মাণ শ্রমিক বলেলন, গ্যাসের গতি থামাতে টিউবওয়েলের গোড়ায় ঢালাই করে দেয়া হয়। এরপরও সেখান থেকে অনবরত বুদবুদ বের হচ্ছে।
এ ব্যাপারে ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসর দিলিপ কুমার বলেন, আমাদের একটি টিম সরেজমিনে এলাকাটি পরিদর্শন করেছে। বারবার চেষ্টা করেও আমরা আগুন জ্বালাতে সক্ষম হইনি। তবে বিষয়টা আরও ক্ষতিয়ে দেখার আরও কয়েকটা দিন গেলে এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারবেন বলে দিলিপ কুমার জানান।