চুয়াডাঙ্গা জেলাকে সম্ভবনাময় জেলা হিসাবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘খুব শিগগিরই এ জেলার প্রতিটি ইউনিয়নে দ্রুত গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিশ্চিত করা হবে। নির্মাণ করা হবে একটি হাইটেক পার্ক ও শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার। এছাড়া জেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে গড়ে তোলা হবে শেখ রাসেল ডিজিটাল ল্যাব। একই সাথে শিক্ষার্থীরা যাতে ঘরে বসেই আউটসোসিং কাজ করে উর্পাজন করতে পারে সে বিষয়টিও মাথায় রেখে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা উপজেলা, ইউনিয়ন ও প্রতিটি গ্রামে ডিজিটাল সেবা নিশ্চিত করা। এ সময় মন্ত্রীর সাথে ছিলেন প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এর আগে সকালে প্রতিমন্ত্রী জীবননগর উপজেলাতে প্রস্তাবিত হাইটেক পার্কের জায়গা পরিদর্শন করেন। এইচআর