নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগের নেতা ও জেলা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিকে কুপিয়ে জখমের ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে চুয়াডাঙ্গার আইনজীবীরা। রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় আদালত প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আবুল বাশার, সিনিয়র আইনজীবী অ্যাড. সেলিম উদ্দিন খাঁন, আব্দুস সালাম, মসলেম উদ্দিন ও শাহাজান মুকুল। প্রতিবাদ সমাবেশ শেষে অ্যাড. শফিকে হত্যা প্রচেষ্টার প্রতিবাদে আগামী দুই কার্য দিবসের জন্য আইনজীবীরা সব আদালত বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেন। পরে প্রতিবাদ সমাবেশ শেষে মানববন্ধন মাদনববন্ধন কর্মসূচি পালন করেন।