নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গায় পানের ঝুড়ি থেকে মিলল ৩১৮ বোতল ফেনসিডিল। এসব মাদকদ্রব্য পাচারের সঙ্গে জড়িত আরিফুল ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) সদর উপজেলার কোটালী গ্রামের হরিশপুর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আরিফুল ইসলাম জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের রমজান আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পুলিশ। এ সময় সন্দেহভাজন একটি ইজিবাইকের গতিরোধ করে তল্লাশি চালালে ইজিবাইকে থাকা পানের ঝুড়ি থেকে ৩১৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, পানের ঝুড়িতে করে এসব মাদকদ্রব্যগুলো পাচার হচ্ছিল। পুলিশের অভিযানে এ চালানটি আটক করা সম্ভব হয়েছে। ইজিবাইক চালক মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিন