আলোচনা সভায় জেলা প্রশাসকসহ অন্যান্যরা (ছবি : দৈনিক জাগো দেশ)
শিমুল রেজা,জাগো দেশ,প্রতিবেদন সারা দেশের সঙ্গে একযোগে বেসরকারি উদ্যোগে, দেশটাকে পরিষ্কার করি দিবস-২০১৯ পালন করেছে, পরিবর্তন চাই-এর চুয়াডাঙ্গা জেলা ইউনিট।সত্য, সুন্দর আর পরিচ্ছন্নতার আন্দোলন,এই স্লোগানে শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান। দিবসটি উপলক্ষে সদর হাসপাতাল হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশটা আমাদের, তাই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদেরই। কোনো প্রতিষ্ঠান কিংবা সাংগঠনিক শিক্ষা নয়, নিজ নিজ পরিবার ও সমাজ থেকে সচেতনতা সৃষ্টি করতে হবে।দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার্স) আবুল বাশার, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির, জেলা প্রশাসনের সহকারী কমিশনার খাইরুল ইসলাম, প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন পরিবর্তন চাই এর জেলা সমন্বয়ক ও আমরা চুয়াডাঙ্গা-এর সেচ্ছাসেবী সংস্থার আহ্বায়ক সাংবাদিক এস এম শাফায়েত এবং পরিবর্তন চাই-এর জেলা উপসমন্বয়ক আল মেহেদী হাসান। পরে অতিথিদের মাধ্যমে চুয়াডাঙ্গা পৌরসভা ও ‘আমরা চুয়াডাঙ্গা সেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ১শ শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য ১০০টি ‘ডাস্টবল’বা গামলা বিতরণ করা হয়।