বার্তা সম্পাদক: মেহেদী হাসান মিলন,নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে আবারো অফিস রুমের তালা ভেঙ্গে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে।বার বার চুরির ঘটনায় প্রধান শিক্ষকের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।জানা গেছে পীরপুরকুল্লা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এর পূূর্বেও আরো একবার চুরির ঘটনা ঘটে।গত বৃহস্পতিবার রাতে আবারো চোর চক্র বিদ্যালয়ের অফিস রুমের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তিনটা সোলার ফ্যান ,একটা মটর ,সোলার ব্যাটারী ২ টা ,লাইট ৪ টা,বোর্ড ৪ টা, সততা ষ্টোরের নগদ ৫ হাজার টাক সততা ষ্টোরের মালামাল চুরি করে নিয়ে যায়।এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়সাল লতিফের সাথে কথা বলে জানা গেছে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার মত মালামাল চুরি হয়ে গেছে এ ঘটনায় তিনি দামুড়হুদা মডেল থানায় একটি জিডি করবেন বলেও জানান।