আপডেট টাইম :
শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ০৩:০৬ অপরাহ্ন
শেয়ার করুন
শিমুল রেজা,নিজস্ব প্রতিবেদকঃ দামুড়হুদার সুবলপুর গ্রামে সংঘবদ্ধ চোরের দল কৃষকের গোয়লঘরের তালা ভেঙ্গে দুটি এরে গরু চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিনগত রাতে উপজেলার কার্পাসডাঙ্গা ইউপির সুবলপুর হালসোনা পাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল আজিজ জানান, শুক্রবার দিনগত রাতে সংঘবদ্ধ চোরের দল গোয়াল ঘরের তালা ভেঙ্গে দুটি এরে গরু চুরি করে নিয়ে যায়। ভোরে তিনি গরু গুলোকে খাবার দিতে গিয়ে দেখেন গোয়াল ঘরে গরু নেই। গরু দুটির আনুমানিক মুল্য হবে ২ লাখ টাকা বলে জানান তিনি। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি জিডি দায়ের করা হয়েছ