নিজস্ব প্রতিবেদকঃ ঝিনাইদহ সদর উপজেলার আঠারো মাইল এলাকায় অভিযান চালিয়ে মো. আক্তার হোসেন পিকুল (৪০) নামে এক মানব
পাচারকারীকে আটক করেছে ঝিনাইদহ র্যাব-৬। সোমবার সকাল ৯ টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত আক্তার হোসেন ঝিনাইদহ সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের মৃত জালাল মালিথার ছেলে।
সিপিসি-২, র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদর উপজেলার আঠারো মাইল এলাকায় অভিযান চালিয়ে আক্তার হোসেন নামে এক মানব পাচারকারীকে আটক করা হয়। তিনি আরও জানান, আটক আক্তার হোসেন দীর্ঘদিন ধরে পানি
পথে মানব পাচার করে আসছে। সে এলাকার যুবকদের কম খরচে মালয়েশিয়া, লিবিয়া, ইতালিসহ বিভিন্ন দেশে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে অনেকের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র ঝিনাইদহের সদর
উপজেলার হলিধানী, সাধুহাটি ও কুমড়াবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৯ জন যুবক বিদেশ গিয়ে ৫/৬ বছর ধরে নিখোঁজ রয়েছে। এমএইচ
Leave a Reply