নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলা আ:লীগের সহ-সভাপতি চুয়াডাঙ্গা ০২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগর টগরের ব্যাক্তিগত অর্থায়নে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকনের সহযোগীতায় গতকাল শনিবার সকাল ১০ টার দিকে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির সভাপতিত্বে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সহিদুল হক প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরন করেন।অপর দিকে কার্পাসডাঙ্গা ফাযিল বি এ মাদ্রাসার অধ্যক্ষ মা:জুলফিক্কার আলীর সভাপতিত্বে মাদ্রাসার সভাপতি কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আ:সালাম বিশ্বাস প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরন করেন।এ সময় শিক্ষার্থীরা নতুন ছাতা পেয়ে দারুন খুশীতে মেতে উঠে।প্রতিষ্ঠান দুটির প্রধান অতিথি গন এমপি মহোদয়ের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।এবং বলেন এমপি মহোদয় এমন উদ্যোগ গ্রহন করে এলাকায় নজীর স্থাপন করেছেন।