নিজস্ব প্রতিবেদকঃ ঝিনাইদহের মহেশপুরে ১৮৪ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব- ৬। গতকাল ১০ সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখ আনুমানিক রাত ১০.৩০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন অনন্তপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনার করেন। পরবর্তীতে
১০ সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখ রাত ১১:১৫ টার সময় ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন অনন্তপুর গ্রামে অনন্তপুর তিন রাস্তার মোড় অসত (পাকুইর) গাছের নিচে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ আরাফাত হোসেন (২৪), পিতা- মোঃ আজিজুল মন্ডল, সাং- শ্যামকুর ৪নং ওয়ার্ড, থানা- মহেশপুর, জেলা-ঝিনাইদহ। তাকে গ্রেফতার
করতে সক্ষম হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর কাছ হতে ১৮৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃতকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে মাদক দ্রব্য
নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারার মামলা করা হয়।