নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে
তিন যুবককে একমাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেল ৫টার সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সুখময় সরকার এ দন্ড প্রদান করেন। দন্ডিতরা হলেন- উপজেলার ছাতিয়ান গ্রামের হানিফ, মটমুড়া গ্রামের ইকবাল ও মেহেরপুর সদরের পিরোজপুর গ্রামের আরিফুল। দন্ডিতদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সুত্র জানায়, তিন বালু উত্তোলনকারী ছাতিয়ান মাঠে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় প্রত্যেককে একমাসের কারাদন্ড দেয়া হয় ।