নিজস্ব প্রতিবেদকঃ মাগুরায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৫ লিটার দেশীয় মদ সহ গ্রেফতার ১, মাগুরায় ডিবি পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ১৫ লিটার দেশীয় মদ সহ এক জনকে আটক করা হয়। মাগুরা ওসি ডিবি মোঃ নাসির উদ্দিন বলেন, আজ বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ৭টা ১৫ ঘটিকায় মাগুরা সদর উপজেলার কেন্দ্রীয় বাস টার্মীনালস্থ লস্কর মটরস্ এর সামনে মহাসড়কের উপর থেকে ১৫ লিটার দেশীয় মদ সহ কোমল মালী (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। কোমল মালী (৪১) মাগুরা সদর উপজেলার পারলা (সরদার পাড়া) গ্রামের মৃত হাবলো মালীর ছেলে। এ সময়ে ২৬ টি পলিথিন প্যাকেটে মোট ১৫ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধীক মাদক মামলা বিচারাধীন রহিয়াছে বলে জানা যায় ।