আপডেট টাইম :
সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৫:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদকঃ ঝিনাইদহের কোটচাঁদপুরের গুড়পাড় এলাকার আন্দার ব্রিজের পাশে নসিমন চাপায় সুমাইয়া খাতুন (১৩) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয় তার বাবা আব্দুস সামাদ ও চাচাতো ভাই। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। তাদের বাড়ি উপজেলার কন্যানগর গ্রামে। নিহত সুমাইয়া কন্যানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল।
কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, কন্যানগর গ্রাম থেকে সুমাইয়া তার পিতা ও চাচাতো ভাইয়ের সাথে মোটরসাইকেলযোগে উপজেলার কালিনা গ্রামে মামা বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে গুড়পাড়া এলাকার আন্দার ব্রিজের পাশে পৌঁছালে মোটরসাইকেলটি রাস্তার পাশে উল্টে পড়লে সুমাইয়া ছিটকে গিয়ে রাস্তায় পড়ে। একই সময় পিছন দিক থেকে আসা একটি নসিমন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।