জাগো দেশ২৪ ডট কম, প্রতিবেদনঃ জীবননগর হাসাদহ বাজারে রাতের আঁধারে কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকাসহ প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা। গতকাল দিবাগত রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রতিদিনের ন্যায় গতকাল সন্ধ্যায় হাসাদহ বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরে গভীর রাতে চোরচক্রের সদস্যরা দোকানের তালা কেটে ইত্যাদি স্টোর, রিয়া টেলিকম, বিশ্বাস ট্রেডার্স, তুষার স্টোর, মিলন মুদি স্টোর, বাবুর আলী গার্মেন্টস ও আলমগীর জুয়েলার্সের দোকান থেকে নগদ টাকাসহ প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল চুরি করে। আলমগীর জুয়েলার্সেল মালিক আলমগীর হোসেন জানান, ‘আমার দোকানের তালা কেটে ১০ ভরি সোনা, ১ জোড়া সোনার বালা ও নগদ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।