বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে গাছের সাথে ঝুলানো অবস্থায় অজ্ঞাত এক যুবকের(২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা ১১টার দিকে চিংড়াখালী ইউনিয়নের জামুয়া গ্রামের মনিন্দ্রনাথ হালদারের বাগান থেকে মরদেহটি উদ্ধার করে তারা। মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, “মরদেহটি ২৪ বছর বয়সী কোন যুবকের। সে হিন্দু ধর্মাবলম্বী বলে ধারনা করা হচ্ছে। এখনো তার নাম পরিচয় সনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ তৎপর রয়েছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে প্রেরন করেছি।এ বিষয়ে মোরেলগন্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে” ।