সোমবার, ০৩ অগাস্ট ২০২০, ০৭:২০ অপরাহ্ন

বাগেরহাটে বাসচাপায় শ্যালক-দুলাভাই নিহত

Reporter Name / ৩৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ০৩ অগাস্ট ২০২০, ০৭:২০ অপরাহ্ন

বাগেরহাট প্রতিবেদক: বাগেরহাটের ফকিরহাটে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনগণ রাস্তায় ব্যারিকেট দিয়ে প্রায় একঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে বাগেরহাটের এসপি পংকজ চন্দ্র রায় দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহতরা হলেন- বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চৌদ্দহাজারি গ্রামের নওশের আলী তালকুদারের ছেলে মুজিবর রহমান তালুকদার এবং জেলার কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামের আবুল হাসানের ছেলে রুহুল আমিন। তারা সম্পর্কে শ্যালক ও দুলাভাই। এদের মধ্যে মুজিবর গার্মেন্টস ব্যবসায়ী এবং রুহুল আমিন মুদিদোকানি বলে জানা গেছে। বাগেরহাটের এসপি পংকজ চন্দ্র রায় জানান, ওই দুইজন বাগেরহাটের থেকে মোটরসাইকেলে খুলনার দিকে যাচ্ছিল। পথে খাজুরা এলাকায় হাইওয়ে পুলিশের চেকপোস্ট দেখে মোটরসাইকেলটি দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করে। এসময় খুলনার দিক থেকে বাগেরহাটের দিকে আসা একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই ওই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। পুলিশ ধাওয়া করে বাস এবং চালককে আটক করেছে। মরদেহ উদ্ধার করে ফকিরহাট থানায় পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর