আব্দুল্লাহ জুড়ানপুর প্রতিনিধিঃ ‘মানব সেবা, সেচ্ছায় রক্ত দান সংগঠনের উদ্দোগে বৃক্ষ রোপণ করা হয়েছে । মঙ্গলবার ৭ জুলাই বিকাল সাড়ে ৪ টার সময় মুজিব শতবর্ষ উপলক্ষে মানব সেবা সেচ্ছায় রক্ত দান সংগঠনের উদ্দোগে দামুড়হুদা উপোজেলার বিভিন্ন ইউনিয়নে লাগানো হয় বনজ বৃক্ষ। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সরকারি কলেজ শাখার সেচ্ছায় রক্ত দান সংগঠনে সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাকির হোসেন, সহ-সভাপতি বাঁধন চুয়াডাঙ্গার সরকারি কলেজ শাখা। এছাড়া আরো উপস্থিত ছিলেন মানব সেবা সেচ্ছায় রক্ত দান সংগঠনের সহ – সভাপতি সাদ্দাম হোসেন, আর্থ সম্পাদক শামিম রেজা , দামুড়হুদা কলেজ শাখার সভাপতি তৌফিক হোসেন, সহ-সভাপতি আমান উ্ল্লাহ, আকাশ , আলামিন, এনামুল, পারভেজ খান, জুয়েল রানা , আবু বক্কর, সালাম,সাইফুল সাগর, রতন, সালমান সহ সার্বিক পরিচালনায় ছিলেন মানব সেবা সেচ্ছায় রক্ত দান সংগঠনের পরিচালক আঃ রহিম।