নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কালা গ্রামে জমি জায়গার
বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মারাত্মকভাবে আহত হয়েছে এক গৃহবধু। আহত গৃহবধুকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়েছে গৃহবধুর ছেলে
ইয়ামিন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের সাদেক আলী মিয়া বলেন,জমি জায়গার বিরোধকে কেন্দ্র করে আমার গ্রামের আসান মন্ডলের ছেলে শফিকুল ইসলাম,মহর আলীর ছেলে সামেদ, উজ্জল, শফিকুলের স্ত্রী রুপা খাতুন, সামেদের স্ত্রী ফতে খাতুন ও
উজ্জলের স্ত্রী আখিতারা শুক্রবার দুপুর দুইটার দিকে আমাদের জমিতে প্রবেশ করে আমার স্ত্রী মহিমা খাতুন ছেলে ইয়ামিনকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে
জখম করে। প্রতিপক্ষ শফিকুল আমার স্ত্রীর বাম হাতে আঘাত করে রক্তাক্ত জখম করে। সাদেক আলী আরো বলেন, প্রতিপক্ষরা আমার ক্রয়কৃত জমি দীর্ঘদিন ধরে বেদখল করে আছে। বর্তমানে তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দিতেছে। এ ঘটনায় আমি শনিবার বিকালে থানায় একটি লিখিত অভিযেগা
দিয়েছি। জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।