৩. যদি সেহরি খেতে বিলম্ব হয়ে যায় এবং প্রবল ধারণা হয় যে, ভোর হওয়ার পর কিছু পানাহার করেছেন, তবে এ অবস্থায় সন্ধ্যা পর্যন্ত পানাহার ত্যাগ করা এবং পরে ওই রোজা কাজা করা ওয়াজিব। জেনে রাখা ভালো- সেহরি খাওয়া সুন্নত। পেটে ক্ষুধা না থাকলে দু-একটি খেজুর খেয়ে নেয়া উত্তম অথবা অন্য কোনো খাবার খেয়ে নেবেন। (হেদায়া : খ. ১, পৃ. ১৮৬) বিলম্বে সেহরি খাওয়া উত্তম। আগে খাওয়া হয়ে গেলে শেষ সময়ে কিছু চা বা পানি পান করলেও সেহরির ফজিলত
অর্জিত হবে। (হেদায়া : খ. ১, পৃ. ১৮৬) সন্দেহ হয়, এমন সময় সেহরি খাওয়া মাকরুহ। (আলমগিরি : খ. ১, পৃ. ২০১) সঠিক ক্যালেন্ডারে সুবহে সাদিকের যে সময় দেয়া থাকে, তার দু-চার মিনিট আগে খানা বন্ধ করে দেবে। এক-দু মিনিট
আগে-পিছে হলে রোজা হয়ে যাবে, তবে ১০ মিনিট পর খাওয়ার দ্বারা রোজা হবে না। (আপকে মাসায়েল : খ. ৩, পৃ. ২০১) কিন্তু মনে রাখতে হবে, শুধু ক্যালেন্ডারের ওপর নির্ভর করা উচিত নয়। কেননা অনেক সময় তাতে ভুলও হয়ে থাকে, তাই এ ব্যাপারে সতর্ক হওয়া দরকার। নিদ্রার কারণে সেহরি না খেতে পারলেও রোজা রাখতে হবে। সেহেরি না খেতে পারায় রোজা না রাখা অত্যন্ত পাপ। (বেহেস্তি জেওর : পৃ. ৩৫৩)