আশানুর রহমান গাজীপুর জেলা প্রতিনিধিঃ আজ মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগরীর চৌরাস্তায় গনমাধ্যম কর্মীদের সাথে এক প্রেসব্রিফিংয়ে গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম এসব কথা বলেন। মেয়র জাহাঙ্গীর আলম সাংবাদিকদেরকে বলেন, গাজীপুর মহানগর এলাকায় বিপুল সংখ্যক শিল্প কলকারখানা রয়েছে। এসব শিল্প প্রতিষ্ঠানে লাখ লাখ শ্রমিক চাকরি করেন। এজন্য এখানে করোনা ভাইরাসের বিস্তারের একটি ঝুঁকি রয়েছে। তাছাড়া রাজধানী ঢাকায় প্রবেশ ও বাইরে আসার ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। তাই সবদিক বিবেচনায় ঢাকার সন্নিকটে গাজীপুরে করোনা ভাইরাস ঠেকাতে আমাদের নগরবাসীকেও ঘরে থাকতে হবে। বিনা প্রয়োজনে কেউ ঘরের বাইরে যেতে পারবে না। তিনি আরও বলেন, আগামীকাল বুধবার থেকে গাজীপুর মহানগরী এলাকায় সকল পোশাক কারখানা বন্ধ থাকবে। শ্রমিকরা যাতে ঘরের বাইরে এসে জড়ো হতে না পারে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।