দশর্না প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রামনগরে পূর্ব শত্রুতার জের ধরে মারামারির ঘটনা ঘটেছে এতে আহত হয়েছে দুইজন মারামারির ঘটনা সাথে জড়িত থাকায় দুইজনকে আটক করেছে দর্শনা থানা পুলিশ। ৪ এপ্রিল শনিবার বিকাল ৩ ঘটিকার সময় এঘটনা ঘটে। এলাকাবাসি সূত্রে জানাগেছে,
জামাত আলীর স্ত্রী ৪ সন্তানের জননী হাফিজা খাতুনের সাথে একই পাড়ার হযরত আলীর ছেলে রাজ্জাক আলীর (৪২) সাথে প্রেম-পরকীয়া ঘটিত বিষয় নিয়ে পূর্ব থেকে দন্দ চলে আসছে। এবিষয়ে কয়েকদিন ধরে বাড়ির মহিলারা নদীতে
গোসল করতে যেয়ে এক জন আরেক জনের মধ্যে বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলতে থাকে। এদিকে এবিষয়ে গত ৩ দিন আগে হাফিজার (জা) নদীতে গোসল করতে যেয়ে রাজ্জাকের মেয়ে বেলির নিয়ে বাজে কথাবার্তা বলে। এনিয়ে ৪ এপ্রিল শনিবার বিকালে বেলি ও তার মা জামাত আলীর বাড়িকে যেয়ে জিজ্ঞেস করতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এসময় রাজ্জাক ও তার ছেলে ওয়াশিম ছুটে এলে উভয় পক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে জামাত আলীর লোকজন রাজ্জাককে ছেলে ওয়াশিম (২৪)কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আহত হয় ওয়াশিম ও তার বাবা রাজ্জাক। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এবং ঘটনার সাথে জড়িত জামাত আলী (৪৫) ও মুনতাজ আলীর ছেলে রানা(৩০)কে আটক করে দর্শনা থানা পুলিশ। এদিকে আহত ওয়াশিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে । .