আপডেট টাইম :
বুধবার, ২৫ নভেম্বর ২০২০, ১০:৫০ অপরাহ্ন
শেয়ার করুন
মেহেদী হাসান মিলন,কার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভা কৃতক স্থাপিত টিউবওয়েল গুলোতে ব্যাপক হারে উপকৃত হচ্ছে সাধারন মানুষ।পথচারী সহ এলাকার বিভিন্ন জনগন ও পৌরসভার অনেক মানুষ টিউবওয়েল গুলো ব্যাবহার করে তাঁদের নিত্যপ্রয়োজনীয় কাজ সাড়ছেন।তাছাড়াও অনেক পথচারী সহ অনেক মানুষ তৃষ্ণা নিবারনে ছুটে চলেছেন এ টিউবওয়েলে।দর্শনা পৌরসভার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী সহ সচেতন মহল