ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আনাম জানান, ঢাকা থেকে রড বোঝাই ট্রাক খুলনার দিকে যাচ্ছিল। কাকডাঙ্গা এলাকায় ঢাকামুখী রাজীব পরিবহণের যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পাঁচজন নিহত
হয়েছে। নিহতরা সকলে বাসের যাত্রী। এদের তিনজন নারী। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাইরুল আনাম আরো জানান, দুর্ঘটনার পর বাস চলাচল বন্ধ ছিল। এ সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে নেওয়ার পর বিকেল সাড়ে ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।