কার্পাসডাঙ্গা অফিস:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দামুড়হুদা উপজেলা আ:লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আ:হালিম। গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা অবধি চারুলিয়া, চন্দ্রবাস,খলিসাগাড়ি ছাতিয়ানতলা,কুনিয়া,বোয়ালমারী,জগন্নাথপুর সহ তার নির্বাচনী এলাকায় ব্যাপক গনসংযোগ করেন।এসময় তিনি তার নির্বাচনী প্রতিক আনারস মার্কায় সবার কাছে ভোট প্রার্থনা করেন ও দোয়া চান। এসময় তিনি বলেন আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই। আমাকে আপনারা চেয়ারম্যান নির্বাচিত করলে আপনাদের সেবক হয়ে কাজ করবো।অতীতের দিনগুলিতে সুখে দুখে আপনাদের পাশে থেকেছি।রাত দিন যখন ডেকেছেন ছুটে গেছি আপনাদের পাশে।আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে নাটুদাহ ইউনিয়নকে ডিজিটাল সেবাবান্ধব ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো।ইউনিয়ন হবে আপনাদের আমি আপনাদের খাদেম হিসাবে কাজ করবো।ইউনিয়ন পরিষদের প্রকৃত সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছিয়ে দেব।গতকাল আ:হালিমের পক্ষে নির্বাচনী মাঠে নামেন নাটুদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসানুজ্জামান পিন্টু বিশ্বাস