নিজস্ব প্রতিবেদকঃ এনআরসি ও সিএএ’র নামে ভারতে মসজিদ ও মুসিলমদের উপর হামলা, নির্যাতন, বাড়ি ও দোকানপাট ভাংচুর, অগ্নিসংযোগ এবং হত্যার
প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর মসজিদ হতে সর্বস্তরের তৌহিদী জনতার
ব্যানারে মুসল্লীরা এ বিক্ষোভ মিছিল বের করে। জীবননগর হাইস্কুলপাড়া জামে মসজিদ, দৌলৎগঞ্জ বাজার জামে মসজিদ ও জীবননগর বাসস্ট্যান্ড জামে মসজিদ হতে মুসল্লীরা এ বিক্ষোভ মিছিল বের করে বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে বাস্ট্যান্ড চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভারতে বেছে বেছে মুসলিমদের উপর হামলা, মসজিদ,বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগের মতো হিংসাত্বক ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহণের জন্য ভারতীয় সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন মুফতি সাইফুল ইসলাম, মাও. হাফিজুর রহমান ও শফি উদ্দিন প্রমুখ।