নিজস্ব প্রতিবেদকঃ ভারতে মসুলমানদের উপর নির্যাতন, মসজিদে অগ্নিসংযোগের
প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার নেতারা। শুক্রবার বিকেলে জেলার শহীদ হাসান চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়। পরে শহরের মুক্ত মঞ্চে প্রতিবাদ সভা করে মসুল্লীরা। ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখা সভাপতি হাসানুজ্জামান
সজিবের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক তুষার ইমরান সরকার সহ বিভিন্ন নেতারা। বক্তারা এসময় বলেন, অবিলম্বে ভারতে মুসলিম নির্যাতন বন্ধ করতে হবে ও আগামি ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কীতে রাষ্টীয় অতিথি নোরেন্দ্র মোদীর সফর বাতিল করতে হবে।
নতুবা সেই দিন দেশে যদি কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তবে তার দায়ভার সরকারের নিতে হবে। পরে প্রতিবাদ সভা শেষে ভারতে নিহত মসুলমানদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত পড়া হয়।