খুলনা ব্যুরোঃ খুলনার দিঘলিয়া উপজেলার হাজীগ্রাম মোল্লার ঘাটের কাছে
আত্রাই নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ (২৮) উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরের দিকে নদী থেকে ভাসমান অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ জানান, নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের।মর্গে প্রেরণ করেছে।।তিনি জানান, লাশটি পানিতে পঁচে অনেকটা বিকৃত হয়ে গেছে। তবে, পরনে শার্ট-প্যান্ট দেখলে হয়তো তার স্বজনরা শনাক্ত করতে পারবে। মৃত্যুর কারণ সম্পর্কে প্রাথমিকভাবে তিনি কোন ধারণা করতে পারেননি।