কার্পাসডাঙ্গা অফিস:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের সিংহ পাড়ার মানু মোল্লার ছেলে বহু অপকর্মের হোতা লম্পট হোমের বিরুদ্ধে একই পাড়ার গৃহবধূর সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার অভিযোগ উঠেছে।জানা গেছে হোমে একই পাড়ার খোকনের স্ত্রী পারুলের সাথে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।খোকন চুলের কাজে বাইরে থাকায় তার বাড়িতে হোমে অবাধ যাতায়াত করতে থাকে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে সন্দেহের দানা বাধে।তার দীর্ঘদিন ধরে তাদের ধরতে মরিয়া হয়ে উঠে।গত মঙ্গলবার হোমে পারুলের ঘরে প্রবেশ করে অনৈতিক কাজে লিপ্ত হলে বেরসিক জনতা তাদের দুজনকে ধরে উত্তম মধ্যম দেয়।পরে হোমে কোনরকমে স্যান্ডেল ফেলে বাঁচিয়ে রক্ষা পাই।এ বিষয়ে জানতে হোমের সাথে কথা বললে তিনি জানান আমার ঘাস চুরি হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গেলে কয়েকজন যুবক আমাকে ধরে মারধর করে।নাম না প্রকাশ করার শর্তে অনেকে বলেন হোমে একজন চিহ্নিত লম্পট। সে অনৈতিক কাজে ধরা পড়েছে।একজনের চারিদিকে বড় প্রাচীর দেওয়া বাড়িতে সে না গেলে তাকে কে ধরে নিয়ে যাবে।তার শাস্তি হওয়া দরকার।তবে এ বিষয়ে গৃহবধূ মুখ খুলতে চাননি।অনেকে আরো জানান পীরপুরকুল্লার কথিত এক মাতব্বর সহিদুল সে হোমের কাছে ১ লক্ষ টাকা খেয়ে খোকনদের ২০ দিয়ে বিষয়টি মিমাংসা করেছে।তবে এ বিষয়ে জানতে চাইলে সহিদুল বিষয়টি অস্বীকার করেন।হোমের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যাবস্থা নিতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল হাসানের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী সহ সচেতন মহল।