themesbaz_sky_19
ঘোষনা :
জাগোদেশ২৪ ডটকমে আপনাকে স্বাগতম , সর্বশেষ সংবাদ জানতে জাগোদেশ২৪ ডটকমের সাথে থাকুন । জাগোদেশ২৪ডটকমের জন্য  সকল জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।  আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ১কপি ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ ই-মেইল পাঠাতে পারেন। ই-মেইল:
সংবাদ শিরোনাম :
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় প্রকাশ্যে  খোলা বাজারে গ্যাস সিলিন্ডার বিক্রি : নেই কোন তদারকি আজ রাতে সুপারমুন দেখতে পাবে গোটা বিশ্ব এসএসসি ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা দিতে পারল না বৈশাখী মহেশপুরে হারিয়ে যাওয়া স্বামীকে ফেরত আনার কথা বলে গৃহবধূকে ধর্ষণ বাংলাদেশ-ভারত সম্পর্ক বর্তমানে অনন্য উচ্চতায়: স্পিকার সারা দেশের বেতন বাড়ল প্রাথমিক শিক্ষকদের চুয়াডাঙ্গায় শতাধিক শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্য মাস্ক বিতরণ চুয়াডাঙ্গায় পরীক্ষা ছাড়াই রিপোর্ট, ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা চুয়াডাঙ্গায় মানিলন্ডারিং মামলায় এক পরিবারের তিনজন আটক খুলনায় পুলিশের পোশাক পরে ব্যবসায়ীকে অপহরণ, আটক ১
পুরাতন খবর খুজছেন ?

ফরিদপুরে হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ২০ বার নিউজটি পড়া হয়েছে

জাগো দেশ,প্রতিবেদনঃ ফরিদপুরের ভাঙ্গায় পিকআপ চালক কেরামত হাওলাদার (৩৫) হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সেলিম মিয়া। বৃহস্পতিবার সকালে ৭ আসামির মধ্যে ৫ জনের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন তিনি। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন- তোফা মোল্যা (২৬), পিতা মৃত আব্দুল মোল্যা; পলাশ ফকির (৩২), পিতা আব্দুল মান্নান ফকির; সিদ্দিক খালাসি (৩৬), পিতা সামছুল হক খালাসি; এরশাদ মাতুব্বর (৩২), পিতা আব্দুল মালেক মাতুব্বর; সুরুজ ওরফে সিরাজুল খাঁ (২৭), পিতা মৃত মোসলেম; নাইম মাতুব্বর (৩৫), পিতা মৃত আব্দুল মালেক মাতুব্বর; আনু মোল্যা ওরফে আনোয়ার মোল্যা (২৮), পিতা গিয়াস উদ্দিন মোল্যা। এদের সকলের বাড়ি ভাঙ্গা উপজেলা চান্দ্রা গ্রামে। এদের মধ্যে নাইম মাতুব্বর ও সুরুজ ওরফে সিরাজুল পলাতক রয়েছে।

আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) দুলাল চন্দ্র সরকার জানান, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার উত্তর লোহারদিয়া গ্রামের পিকআপ চালক কেরামত হাওলাদার নিখোঁজ হন। পরদিন ভোরে ছলিলদিয়া দিঘলকান্দা বিলের ভেতর থেকে কেরামতের গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৫ ডিসেম্বর নিহতের ভাই ইকরাম হাওলাদার বাদি হয়ে ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন। পুলিশ মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে তোফা মোল্লাকে আটক করলে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যানুযায়ী বাকি আসামিদের পুলিশ আটক করে আদালতে সোপর্দ করে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2019 jagodesh24.com
Design & Developed BY Anamul Rasel