নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জীবননগর মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী কমিউনিটি ক্লিনিকের সাপোর্ট গ্রুপের সদস্যদের নিয়ে বৃহস্পতিবার সকালে ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেজড হেলেথ কেয়ার (সিবিএইচসি)এর আয়োজনে জাইকার সহযোগিতায় ক্লিনিক পরিচালনা সম্পর্কিত ১’দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রিপন হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ রফিকুল ইসলাম, সিএইচসিপি আজিজুর রহমান, স্বাস্থ্য সহকারী রহিমা খাতুন,পরিবার পরিকল্পনা সহকারী তাসলিমা খাতুন প্রমূখ। অনুষ্টানটি সার্বিক পরিচালনা করেন সিএইচসিপি আজিজুর রহমান।