শিমুল রেজা, জাগো দেশ প্রতিবেদনঃ চুয়াডাঙ্গা জেলার দামুডহুদা মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত নারী মাদক ব্যবসায়ী সাজেদা বেগম (৩৫) দামুডহুদা উপজেলার দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের সমীর মিয়ার স্ত্রী।
থানা পুলিশ সূত্র থেকে জানা গেছে, দামুডহুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুযোগ্য পুলিশ অফিসার ইনচার্জ ( ওসি) সুকুমার বিশ্বাসের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এস আই শেখ রফিকুল ইসলাম সঙ্গীয় সদস্য নিয়ে গতকাল সোমবার দুপুর ২ টার দিকে দর্শনা পৌরসভার দক্ষিণ চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বসত বাড়ী তল্লাশি করে ২৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সাজেদা খাতুনকে আটক করা হয়।
পুলিশ আরও জানান, দীর্ঘদিন ধরে সবার চোখ ফাঁকি দিয়ে সাজেদা খাতুন মাদক ব্যবসা করে আসছে। দামুডহুদা মডেল থানার ভারপ্রাপ্ত সুযোগ্য পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদক ব্যবসায়ী সাজেদা কিছু দিন যাবত পুলিশের নজর দারিতে ছিলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।