চুয়াডাঙ্গা পৌরসভা চত্বরে বাংলাদেশ পৌর সার্বিস এসোসিয়েশন চুয়াডাঙ্গা ইউনিটের সভাপ্রতি ও চুয়াডাঙ্গা পৌর সভার নির্বাহী প্রকৌশলী আয়ুব হোসেনের সভাপতিত্বে জেলা ইউনিটের সাংগাঠনিক সম্পাদক আলী হোসেন, চুয়াডাঙ্গা পৌর সেনেটারী ইন্সপেক্টর নার্গিস জাহান ,মোয়াজ্জেম হোসেন ,শের আলী বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন, পৌর সভার মাধ্যমে পৌর কর্মকর্তা-কর্মচারী গণ পৌর সভায় বিভিন্ন কর্মসূচীতে সেবা প্রদান করে থাকে। রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন ভাতা ও সুবিধা পায় না। ফলে অবসরের পর তাদের মানবেতর জীবন করতে হয়। কর্মকর্তা-কর্মচারী ,জনপ্রতিনিধি সহ সকলে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতনভাতাসহ সকল প্রকারের সন্মানী পাওয়ার আবেদন জানান প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিকট